বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কানাডায় ট্রাক চালকদের অবরোধ বন্ধের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ সময় দেখুন
কানাডায় ট্রাক চালকদের অবরোধ বন্ধের নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক

কানাডায় ট্রাক চালকদের চলমান অবরোধ শেষ করার আদেশের আবেদেন মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল পথে বাণিজ্য যোগাযোগের একটি রুট সচলের বিষয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই রায় দেন। খবর বিবিসি।

দেশটির অন্টারিও প্রদেশের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস কর্তৃক অনুমোদিত আদেশটি গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় থেকে কার্যকর হয়েছে৷

দেশটির উইন্ডসর, অন্টারিওকে ডেট্রয়েট’র সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু হলো অ্যাম্বাসেডর ব্রিজ। যা গত পাঁচদিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারী ট্রাক চালকরা।

জাস্টিন ট্রুডো সরকারের জারি করা কোভিড-১৯ বিষয়ক নতুন বিধিনিষেধের বিরুদ্ধে দেশটির রাজধানী অটোয়াসহ অন্যান্য স্থল সীমান্তেও বিক্ষোভ করছেন ট্রাক চালকরা।

উইন্ডসর সিটি এবং অটোমোটিভ পার্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আদালতে ওই নিষেধাজ্ঞার আবেদন করেছিল। চলমান আন্দোলনের কারণে তাদের প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে বলে ওই আবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ট্রাক চালকদের ঠেকাতে কানাডায় জরুরি অবস্থা

কানাডায় শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ

আদালতের আদেশের পর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে উইন্ডসর পুলিশ। ওই বিবৃতি বলা হয়, ‘বিক্ষোভকারীদের স্পষ্টভাবে সচেতন করা যায় যে, সীমান্ত পারাপারের পথ বন্ধ করা একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধমূলক দোষী সাব্যস্ত হলে যানবাহন জব্দ করা বা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি বাতিল করা হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার ভ্যাকসিন সংক্রান্ত আদেশ জারি করে কানাডা। ফলে কানাডার যে ট্রাকচালকেরা ভ্যাকসিন নেননি, তাদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেনটাইনে থাকতে হবে।

এতে ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে দেশটির রাজধানী অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহ চলছে। এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গত রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করে অটোয়ার মেয়র।

তবে জরুরি অবস্থা সত্ত্বেও গত মঙ্গলবার বিক্ষোভকারীদের কানডার পতাকা ও ট্রুডো বিরোধী পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেছে। অটোয়ার ডেপুটি পুলিশ প্রধান স্টিভ বেল সাংবাদিকদের জানিয়েছেন, তার এজেন্টরা ২২ জনকে আটক করেছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর