বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫, আইএসের দায় স্বীকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫, আইএসের দায় স্বীকার


সারাবাংলা ডেস্ক

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও শিশুসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা। আফগানদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার কাজ করছিল ডেনমার্কসহ কয়েকটি দেশ। এরমধ্যেই বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ’ মানুষ ছিলেন।

এদিকে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। আমাক নিউজ এজেন্সির টেলিগ্রাম চ্যানেলে এই দায় স্বীকার করেছে ওই জঙ্গি সংগঠন।

কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫, আইএসের দায় স্বীকার

কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তালেবানের তরফে বলা হয়েছে, যে স্থানে হামলা চালানো হয়েছে সেই স্থানের নিরাপত্তার দায়িত্ব ছিল মার্কিন বাহিনীর ওপর। সাধারণ আফগানদের নিরাপত্তার বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার দাবি করেছে তালেবান।

উল্লেখ্য, বুধবার থেকে মার্কিন গোয়েন্দারা কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার উচ্চঝুঁকির সতর্কবার্তা দিয়ে আসছে। গোয়েন্দা প্রতিবেদন আমলে নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বিমানববন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলার আশঙ্কা করা হয়েছিল।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে কার্যত আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওইদিন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তালেবানের কাবুল দখলের দিন থেকেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছেড়ে পলয়ানরত আফগান ও বিদেশিদের ঢল নামে। আফগানিস্তান থেকে তাদের সরে যেতে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর অন্যান্য সদস্যরা। কোনো দেশে আশ্রয় ভিসা এবং বিমানের অপেক্ষায় কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকায় হাজারো মানুষ দিনরাত অপেক্ষা করছেন। আগামী ৩১ আগস্টের মধ্যে উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর