বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক

কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে তালেবানের নিযুক্ত নতুন ভাইস চ্যান্সেলর সোমবার (২৮ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন। এতে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইসলামী পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নারী শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না।

ভাইস চ্যান্সেলর আশরাফ ঘাইরত তার অফিসিয়াল টুইটারে বলেন, ‘সবার জন্য ইসলামিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নারীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। ইসলাম সবার আগে।’

সোমবার পশতু ভাষায় লেখা টুইটে ঘাইরত জানান, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ইসলামী পরিবেশ তৈরির জন্য একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে ঠিক কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন হবে বা বিশ্ববিদ্যালয়ে নারীরা ফিরতে পারবেন তা জানাননি ভাইস চ্যান্সেলর ঘাইরত।

ঘাইরত টুইটারে বলেন, ‘নারী প্রভাষকের অভাবে আমরা পুরুষ প্রভাষক দ্বারা মেয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পরিকল্পনা করছি। পুরুষ প্রভাষকরা পর্দার আড়াল থেকে মেয়েদের ক্লাস নেবেন। এভাবে নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি ইসলামী পরিবেশ তৈরি হবে।’

গত ১৫ আগস্ট আফগানিস্তানের দখল নেওয়ার পর সেদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। পরে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও মেয়েদের ক্লাসে অংশ নিতে নানা শর্ত জুড়ে দেয় তালেবান। তালেবানরা আফগানিস্তান দখল করার পর নারী অধিকার নিশ্চিতের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার গঠনের পর নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে ক্রমে সরে যাচ্ছে উগ্রবাদী গোষ্ঠীটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর