বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কারাগারে আত্মহত্যার চেষ্টা সাবেক প্রেসিডেন্টের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
কারাগারে আত্মহত্যার চেষ্টা সাবেক প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক

বলিভিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জিনাইন অ্যানেজ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন।

তবে, সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বলিভিয়ার একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।

কারাগারের পরিচালক জুয়ান কার্লস লিমপিয়াস বলেন, বর্তমানে জিনাইন অ্যানেজ তার পরিবারের সঙ্গে আছেন। মানসিক অবস্থার উন্নয়নে পরিবারের সদস্যদের পাশে থাকা বেশ গুরুত্বপূর্ণ।

অ্যানেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, ভয়াবহ মানসিক অবসাদের কারণে গত শনিবার তার মা আত্মহত্যার চেষ্টা করেন। দীর্ঘ কারাবাসের কারণে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।

অপরদিকে অ্যানেজের আইনজীবী নর্মা কুয়েলার বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা প্রয়োজন। দীর্ঘদিন ধরেই তাকে হয়রানি করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে ৫৪ বছর বয়সী অ্যানেজকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

সব ধরনের অভিযোগ অস্বীকার করে অ্যানেজ বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর