বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কার ওয়াশিংয়ে জড়িত প্রবাসীদের সতর্ক করল দোহা দূতাবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
কার ওয়াশিংয়ে জড়িত প্রবাসীদের সতর্ক করল দোহা দূতাবাস


ঢাকা: গাড়ী ধৌতকরণ (কার ওয়াশিংয়ে) জড়িত প্রবাসী কর্মীদের সতর্ক করেছে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন জায়গায় পার্কিংয়ে যারা কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন, তাদের মধ্য থেকে কতিপয় বাংলাদেশিকে আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কতিপয় ক্লিনিং কোম্পানির নিযুক্ত কিছু কর্মী কাতার সরকারের নিয়ন্ত্রাধীন পার্কিংয়ে কার ওয়াশিংয়ের কাজে নিয়োজিত আছেন। তারা পার্কিংয়ে গাড়ি আসামাত্র কার ওয়াশের জন্য গাড়ির কাচে ‘নক’ করেন। তারা গাড়িতে বসা যাত্রীদের বিরক্ত করতে থাকেন এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করেন, যা অনভিপ্রেত।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত হওয়ায় তারা পাবলিক পার্কিংয়ে কার ওয়াশে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। এ ধরনের অযাচিত সমস্যা এড়িতে কার ওয়াশিং কোম্পানি এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো যাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর