রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘কার কত ভোট আসুন প্রমাণ হয়ে যাক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
‘কার কত ভোট আসুন প্রমাণ হয়ে যাক’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিএনপির উদ্দেশে বলেছেন, আসুন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে, কার কত ভোট আছে। আসুন পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাক। তাহলে জানতে পারবেন দেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু।

রোববার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘করোনার সময় কোথায় ছিলেন আপনারা? মানুষের কষ্টের সময়, দুর্যোগের সময়, আপনাদের জনগণ খুঁজে পায়নি। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছেন তাদের আপনারা এমপি-মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা এ দেশের কখনো ভালো চাননি। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ কোনো ছোট দল বা সংগঠন নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছেন।’

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, সাবেক পৌর-মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

সারাবাংলা/আরআ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর