Last Updated:
মৈনাক দেবনাথ, নদিয়া: রাস কার্নিভালে নবদ্বীপে এসে আমি আপ্লুত,কার্নিভালে সকলের মন জয় করার পর একান্ত সাক্ষাৎকারে জানালেন কালাহান্ডির কাটাপ্পা ওরফে সুনীল মহানন্দ। নবদ্বীপে রাস কার্নিভালে অংশগ্রহণকারী পুজো উদ্যোক্তারা তাঁদের শোভাযাত্রায় যেমন স্থানীয় লোকসংস্কৃতিকে সামনে এনে কার্নিভালে অংশ নেয়, পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় লোকসংস্কৃতিরও মেলবন্ধন ঘটে নবদ্বীপের রাস কার্নিভালে।
দূরদূরান্ত থেকে মানুষ আসে রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরনগরী নবদ্বীপ ধামে। আগে তিন দিন অর্থাৎ রাস পূর্ণিমা এবং তারপরে আড়ং-এ অংশগ্রহণ করলেও বর্তমানে আরও একটি দিন বাড়িয়ে নিয়েছেন রাস পূর্ণিমায় আসা সমস্ত দর্শনার্থীরা। তার কারণ কলকাতার দুর্গাপুজোর আদলে বেশ কয়েক বছর ধরে নবদ্বীপের রাসের কার্নিভাল শুরু হয়েছে। যা কোনও অংশে কম নয় শান্তিপুরের ভাঙা রাসের থেকেও।
আরও পড়ুন : অতিকায় চেহারা! বাড়ির সামনে পায়ের ছাপ! তছনছ ক্ষেত! বিরল বন্যপ্রাণীর হানা এই জেলায়
রাস কার্নিভাল ২০২৪ এ এবছর তেমনই ছিল কালাহান্ডির কাটাপ্পা ও তার পুরো টিমের অভাবনীয় প্রদর্শনী, যা সকলের মন জয় করেছে। আর কার্নিভাল শেষে কালাহান্ডির কাটাপ্পা ওরফে সুনীল মহানন্দ জানান পশ্চিমবঙ্গে এসে তাঁর খুব ভাল লেগেছে। বিশেষ করে আয়োজক পুজো কমিটি পঞ্চদশ পল্লীকেও ধন্যবাদ জানান তিনি, তিনি জানান তিনি তার গোটা টিম নিয়ে ওড়িশা থেকে এসেছেন, আগামী দিনে তার নবদ্বীপে আসার ইচ্ছে আছে বলেও জানান তিনি।
Kolkata,West Bengal
November 21, 2024, 8:59 PM IST