বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর নদীর পাড় এলাকা থেকে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হায়াত আলী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, প্রায় ৫ থেকে ৬ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

তবে হায়াত আলীর কীভাবে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুল রহমান বলেন, নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom