মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানা, গাড়ি ভাড়া বেশি হওয়ায় সমস্যায় পর্যটকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


Last Updated:

কার্যত পর্যটক শূণ্য ডাললেক। গাড়ির সংখ্যা কম থাকায় মাত্রারিক্ত গাড়ি ভাড়া। আর ড্রাইভাররা এত বেশি ভাড়া চাওয়ায় বাড়ি ফিরতে সমস্যায় পর্যটকরা।

News18News18
News18

বর্ধমান: কার্যত পর্যটক শূণ্য ডাললেক। গাড়ির সংখ্যা কম থাকায় মাত্রারিক্ত গাড়ি ভাড়া। আর ড্রাইভাররা এত বেশি ভাড়া চাওয়ায় বাড়ি ফিরতে সমস্যায় পর্যটকরা।

বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণে যান বর্ধমানের একাধিক পর্যটক। পহেলগাঁওয়ের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

পর্যটকরা জানান, ১৪ তারিখ তাঁরা বর্ধমান থেকে কাশ্মীরে উদ্দেশ্যে রওনা দেন। গতকাল তাঁরা পহেলগাঁওয়ে থেকে বেরিয়ে আসার পরই ঘটনাটি ঘটে। ঘটনার কথা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তাঁরা। বর্তমানে তাঁরা শ্রীনগরে ডাললেক এলাকার রয়েছে। অন্য সময়ে ডাললেকে ভিড় থাকলেও এখন কার্যত জনমানব শূন্য।

আরও পড়ুন- হানিমুনে গিয়েছিলেন বাংলার জনপ্রিয় গায়ক! একটা ভুলে যাওয়া হল না পহেলগাঁও, তাতেই বাঁচল প্রাণ

পর্যটকরা জানান, গাড়ির ভাড়া ও ফ্লাইট ভাড়া বৃদ্ধির কারণে তাঁরা কীভাবে বাড়ি ফিরবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে, কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকা পড়েছে কোলাঘাটের বহু বাসিন্দা। ফলে পরিবারের লোকজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক। আহত বেশ কিছুজন। আর এই ঘটনা শোনার পরেই কার্যত ঘুম পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বেশ কিছু পরিবারে।

বুধবার সকালে অমিত শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ। অমিত শাহ এদিন শ্রীনগরে মৃতদের পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং  নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন। নিহতদের দেহ পহেলগাঁও থেকে বুধবার শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে আনা হয় ৷ সেখানে অমিত শাহ জানান, হামলাকারীদের কাউকে রেয়াত নয় ৷ তাদের উচিৎ শাস্তি দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে।

Next Article

Netaji Subhas Bose: নেতাজির ফাইল প্রকাশ, আরও অনেককিছু! গুচ্ছেক দাবি নিয়ে পায়ে হেঁটে বজবজ থেকে কোহিমা পদযাত্রা ৩ যুবকের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর