রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কিশোরগঞ্জে বুধবার আধাবেলা হরতাল বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
কিশোরগঞ্জে বুধবার আধাবেলা হরতাল বিএনপির


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কিশোরগঞ্জ: বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কুলিয়াচরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছে দাবি করে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে দলটি।

মঙ্গলবার সন্ধ্যার পর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া নিহত ও দুই শতাধিক নেতাকর্মী আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।

হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সবস্তরের নেতাকর্মীদের আহ্বান এবং জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর