রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

কিশোর উদ্ভাবক নাবিলকে তারেক রহমানের অভিনন্দন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ সময় দেখুন
কিশোর উদ্ভাবক নাবিলকে তারেক রহমানের অভিনন্দন


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার কিশোর উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল এবং তাঁর টিমকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বের ৪০০ টিরও বেশি দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাবিলের নেতৃত্বাধীন বাংলাদেশি টিম আইটি অ্যান্ড রোবোটিকস ক্যাটাগরিতে Young Sparks অর্জন করেছে Gold Medal এবং MICCA Special Award.

মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সম্প্রতি নাবিলের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। তার নির্দেশে গত ৪ সেপ্টেম্বর, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় নাবিলের গ্রামের বাড়ি যান। সেখানেই কিশোর গবেষক নাবিল ও তার টিমের আরও দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

গবেষণা কাজে উৎসাহ দিতে তাদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। একই সময়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন নাবিলকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, নাবিলের উদ্ভাবিত ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ হলো শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বহুমাত্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার, রক্তদাতার নেটওয়ার্ক ও জরুরি তথ্য, এআই-ভিত্তিক আবেগ বিশ্লেষণ, পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।

আহনাফ বিন আশরাফ নাবিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তাঁর উদ্ভাবনী অ্যাপ এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্যের স্বাক্ষর রেখেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর