রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৩ সময় দেখুন
কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের      নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই

জাহেদুল ইসলাম, প্রতিনিধি, কুতুবদিয়া উপজেলা।

প্রেসবিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী তথা ডক্টর হামিদুর রহমান আযাদ কে দাড়ি পাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তিনি বলেন ডক্টর হামিদুর রহমান আযাদ এমপি হওয়া মানে একজন শক্তিশালি মন্ত্রী পাবে কক্সবাজার বাসী। তিনি বলেন, কুতুবদিয়া চার দিকে টেকসই বেড়িবাঁধ ও উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ১১ দলীয় জোটের প্রার্থী কে শক্তিশালি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র নাহিদুল ইসলাম বলেন, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছেন তথা জুলাই গণঅভ্যুত্থান কে অস্বীকার কারি একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তাদের সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করে এদেশের গণমানুষের অধিকার ফিরিয়ে আন্তে হবে। নাহিদ আরো বলেন, ভারতের সাথে গোপন চুক্তি করে আবারও নব্যফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের বয়কট করতে হবে। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের উপরোক্ত কথাগুলো বলেন। বড়ঘোপ বাজারের পশ্চিমে সাগর পাড়ে আয়োজিত বিশাল জনসভায়
ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন, টেকসই বেড়িবাঁধ ও কুতুবদিয়া বাসির প্রানের দাবি ফেরিঘাট এখন সময়ের দাবি। তিনি বলেন এই দাবি বাস্তবায়ন করতে হলে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ১১ দলীয় জোটের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা ইউছুফ আশরাফ বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের দোসরদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না।
বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন এজহার বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থী তথা ডক্টর হামিদুর রহমান আযাদ কে বিজয়ী করতে হবে। নির্বাচনী জনসভায় আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর। উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ সহ স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom