মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৭১ সময় দেখুন
কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

জাকের আলী শুভ, কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান খান, পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান।

উপজেলা লাইভ স্টক এক্সটেনশন কর্মকর্তা ডাঃ আরশাদ চৌধুরীর পরিচালনায়, উক্ত প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী।

এই প্রদর্শনী মেলায় ৪৬ জন খামারিকে উদ্বুদ্ধকরণ আলোচনা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন, সকলকে পশুপালনের উৎসাহিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কুমারখালী এর আয়োজনে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর মেলার আয়োজন করে।

এ মেলায় বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর সহ বিভিন্ন জাতের পাখি প্রদর্শন করা হয়।

নতুন নতুন উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে, বেকার ও নিম্নআয়ের মানুষদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করন কল্পে, আয়োজিত উক্ত প্রদর্শনী মেলায় উপজেলার মোট ৪৬ টি খামারীর স্টল স্থান পায় এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১৫ জনকে ৪ হাজার থেকে ৫০০ টাকার চেক ও শুভেচ্ছা উপহার সহ সনদ পত্র প্রদান করা হয়েছে।

খামারিরা বলেন তারা সহযোগিতা পেলে খাদ্যের পুষ্টির চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর