রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কূটনীতিকদের কাছে রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করল বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
কূটনীতিকদের কাছে রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করল বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করেছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) বিকালে গুলশানের হোটেল লেকশোরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের রাজনীতি বিষয়ে ব্রিফিং করেন।

ঘণ্টাব্যাপী ব্রিফিং শেষে দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে বিষয়টা ছিল ব্রিফিং। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলী কী ঘটছে, ২৯ তারিখের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেফতার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায় তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা আগে প্রেস ব্রিফিংয়ে বলেছি। আজকের ডিপ্লোমেটিক ব্রিফিংয়ে এই একই কথা বলেছি। কারণ, ওরা জানতে চায় কী হচ্ছে বাংলাদেশে?’

‘নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে পথে চলছে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা প্রতিনিয়ত হচ্ছে’— বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘যত ঘটনা ঘটবে আমরা আপনাদের কাছে তুলে ধরব, সকলকে বলব। ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি বাহিনীর সন্ত্রাসী হামলা, গ্রেফতার, নির্যাতনের ঘটনাও কুটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।’

তিনি বলেন, ‘এই ধরনের আক্রমণ, গ্রেফতার, যাদের আহত করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা, অনেকে বিদেশে আছে, অনেকে হজে আছে তাদের বিরুদ্ধে মামলা, উদ্দেশ্যটা তো বুঝাই যাচ্ছে। তাদের টার্গেট হচ্ছে ভয়-ভীতি দেখিয়ে একটা নির্বাচনী ক্শৌলে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা।’

বিএনপির বক্তব্যের পর বিদেশি কূটনীতিকরা কী বলেছেন— জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। ওনাদের বলার বিষয় নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে এদের (এই সরকার) অধীনে যে নির্বাচন হবে না… এটা পরিষ্কার হয়ে গেছে। সেজন্য তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।’

বিএনপির ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়াসহ ২৫টি দেশের কুটনীতিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, নজরুল ইসলাম আজাদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন।

রুদ্ধদ্বার এই বৈঠকে হোটেলে প্রবেশাধিকারে ছিল সংরক্ষিত। সাংবাদিকরা হোটেলে বাইরে অবস্থান করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর