মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

কেন ১২ মে তারিখে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


আশ্চর্যের বিষয় হল, তাঁর কেরিয়ারের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পর্যায় ৩ নম্বরের সঙ্গে যুক্ত – যেমন তাঁর টি-২০ অভিষেক, হারারে স্পোর্টস ক্লাবে ১২ জুন ২০১০ এ জিম্বাবুয়ের বিরুদ্ধে হয়েছিল। তিনি এই ম্যাচে অপরাজিত থেকে ২১ বল (২+১=৩) এ ২৬ রান করেন এবং তিনটি চার মারেন।

তিনি তাঁর শেষ টেস্ট ৩ জানুয়ারি ২০২৫-এ খেলেন এবং অবসর নেন ১২ মে ২০২৫-এ। এই সমস্ত তারিখ যোগ করলে ৩ হয়। ৩ নম্বরের সম্পর্ক বিস্তার, সৃজনশীলতা এবং উন্নয়নের সঙ্গে। নিউমেরোলজি বলছে, ৩ নম্বর গুরু বৃহস্পতির সঙ্গে যুক্ত।

ভোপালের নিউমেরোলজিস্ট রবি পারাশর এই নিয়ে কথা বলেছেন। মুলাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক খুবই বিশেষ বিরাট কোহলির জন্য। তাঁর জন্মতারিখ ৫ নভেম্বর ১৯৮৮। যার ফলে তাঁর ভাগ্য সংখ্যা ৬ এবং নাম সংখ্যা ৭।

এই সংখ্যা খুবই বিশেষ এবং প্রভাবশালী। তিনি শুধুমাত্র খেলোয়াড় নন, বরং অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ, অন্যকে গাইড করতে পারেন। এই মূলাঙ্কের মানুষ সমাজে ইতিবাচক ভূমিকা পালন করতে জন্মেছেন।

মুলাঙ্কের পাশাপাশি ভাগ্য সংখ্যার ব্যক্তির জীবনে গভীর প্রভাব থাকে। শুক্র গ্রহের প্রভাব তাঁকে সহনশীল, সুষম এবং আবেগ বোঝার ক্ষমতা দেয়। বিরাটের ভাগ্য সংখ্যা ৬, যা তাঁকে প্রকৃত শিক্ষক করে তুলেছে। এই ধরণের মানুষ অন্যদের সাহায্য করতে, তাঁদের দিশা দেখাতে এবং জীবনের মূল্য শেখাতে সক্ষম। তাঁরা সৃজনশীল উপায়ে জটিল বিষয়গুলি সহজে বোঝাতে পারদর্শী।

বিরাট এখন এমন একটি জায়গায় রয়েছেন, যেখানে তাঁর মনোযোগ জ্ঞান অর্জন ও আধ্যাত্মিকতায়। পাশাপাশি, তিনি একজন ভাল কোচের ভূমিকা পালন করতে পারেন, যা টিম ইন্ডিয়ার জন্য অমূল্য হতে পারে। গুরু বা মোটিভেটর হিসেবে বিরাটকে দেখা এখন দূরের কথা নয়। তাঁর নাম সংখ্যা ৭, যা কেতুর সংখ্যা – এর ফলে তাঁর মধ্যে আধ্যাত্মিকতার দিকে ঝোঁক আরও বাড়বে।

নতুন ভূমিকায় দেখা যেতে পারে বিরাটকে। ২০২৫ থেকে ২০৩০ পর্যন্ত গ্রহের চলন দেখায়, বিরাট এখন একটি বহুমুখী ব্যক্তিত্বে রূপান্তরিত হতে পারেন – ক্রিকেটার থেকে নেতা, ব্যবসায়ী এবং আধ্যাত্মিক আইকন পর্যন্ত। ২০২৫ এ শনির চলন তাঁকে শৃঙ্খলাপরায়ণ করবে।

তিনি ভবিষ্যতে ধ্যান, মানসিক শক্তি এবং আত্মিক উন্নয়নের সাথে যুক্ত প্রযুক্তি বা প্রতিষ্ঠান শুরু করতে পারেন – যেমন ডিজিটাল গাইডেন্স প্রোগ্রাম, মেন্টাল ফিটনেস ট্রেনিং বা AI ভিত্তিক ওয়েলনেস অ্যাপস।

বিরাট স্বাস্থ্য এবং ধ্যানের সাথে যুক্ত প্রতিষ্ঠান শুরু করতে পারেন – যেমন ধ্যান কেন্দ্র, হোলিস্টিক ফিটনেস একাডেমি, বা নিউট্রিশন ব্র্যান্ডস। তিনি শুধুমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন না, বরং নিজের ব্র্যান্ড লঞ্চ করতে পারেন, যা মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর