শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কেশবপুর  চেয়ারম্যান পদে- ৮ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
কেশবপুর  চেয়ারম্যান পদে- ৮ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র জমা


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে- ৮ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে কেশবপুর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, ওবায়দুর রহমান, অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান উজ্জ্বল, ইমদাদুল হক রিপন, মাওলানা আব্দুস সামাদ, আব্দুল্লাহ নুর আল আহসান বাচ্চু ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মামুন, বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, মনিরুল ইসলাম, এ্যাড অজিউর রহমান ও সুমন সাহা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল ও সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম। তাঁরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং  উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের নিকট মনোনয়নপত্রের প্রিন্ট কপি জমা দিয়েছেন।

এ সময়ে প্রার্থীদের সাথে পৃথক পৃথক ভাবে  উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাঁগরদাড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, যুবলীগের নেতা তানজিম হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর