শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণ হয়নি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণ হয়নি: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্যালয় খোলার পর এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর করোনা সংক্রমণ হয়নি। যদি হতো তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আমাদের জানানো হতো।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি। শিক্ষক-শিক্ষার্থী সবাই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন করোনা পৃথিবী থেকে বিদায় না নেবে, ততদিন পর্যন্ত এ সচেতনতা মেনে চলতে হবে। শিক্ষার্থীদের যত্ন নিতে হবে।’

দীপু মনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। যদি কোথাও কোনো অনিয়ম দেখি তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক কর্মকর্তাসহ সবাইকে মুহূর্তের মধ্যে বরখাস্ত করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর