শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস হাসিনা কার্ড খেলবেন, আবার সুসম্পর্ক চাইবেন, দুটি বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের সেবার মানসিকতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জবিতে সংঘর্ষের ঘটনায় তথ্য-ভিডিও আহ্বান তদন্ত কমিটির প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার, তদন্ত কমিটি

ক্যাপসুল ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি ইসরাইলে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
ক্যাপসুল ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি ইসরাইলে


আন্তর্জাতিক ডেস্ক

মুখে খাওয়ার ক্যাপসুল হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের ওরামেড ফার্মাসিউটিক্যালস ও ভারতের প্রেমাস বায়োটেকের তৈরি এ ভ্যাকসিন নাম ওরাভ্যাক্স।

ওরামেড প্রধান নির্বাহী নাদাভ কিদরন সংবাদমাধ্যমে জানান, তেল আবিবের সৌরস্কি মেডিকেল সেন্টার সম্প্রতি এ ভ্যাকসিন মানুষের উপর ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে। ওরাভ্যাক্সের ট্রায়াল শুরু হলে এটি হবে বিশ্বে প্রথম করোনাভাইরাসের মুখে খাওয়ার ক্যাপসুল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।

ক্লিনিক্যাল ট্রায়ালে ২৪ জনকে এক ডোজের এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, এর আগে গত মার্চে শূকরের উপর এ ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছিল। ভ্যাকসিন খাওয়ার পর প্রাণীর শরীরের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে বলে জানানো হয়।

ওরামেডের উদ্ভাবিত এ ক্যাপসুল ভ্যাকসিন তৈরি করছে ভারতের প্রেমাস বায়োটেক। দুই প্রতিষ্ঠানের প্রযুক্তি কাজে লাগিয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

কিদরন বলেন, মুখে খাওয়ার ক্যাপসুল বহু বাধা দূর করবে। যেমন ব্যাপক আকারে বিতরণ, ইনজেকশনের ভয় থেকে ভ্যাকসিন না নেওয়া, বাসার বাইরে গিয়ে ভ্যাকসিন নেওয়ার ঝামেলা, ইত্যাদি কারণে অনেকেই ভ্যাকসিন নিতে চান না। খাওয়ার ক্যাপসুল হলে এসব বাধা থাকবে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom