শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ক্ষমা চাইলেন আলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
ক্ষমা চাইলেন আলাল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কুরুচিপূর্ণ বক্তব্যে’র জন্য ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই বক্তব্যও প্রত্যাহার করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের চেন্নাই থেকে পাঠানো এক হোয়াটস আপ বার্তায় ক্ষমা চান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বাংলাদেশের গণমাধ্যমে ওই হোয়াটস আপ বার্তা ফরওয়ার্ড করেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘গুরুতর অসুস্থ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই মুহূর্তে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

সম্প্রতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলতে শোনা যায়। এ নিয়ে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন থেকে আলালকে গ্রেফতারের দাবি ওঠে।

চলমান পরিস্থিতির মধ্যে ভারতের চেন্নাই থেকে হোয়াটস আপ বার্তা পাঠালেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবনসংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি’, বলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর