বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন-রাশিয়ার সমঝোতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন-রাশিয়ার সমঝোতা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়া খাদ্যশস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে একটি সমঝোতায় পৌঁছেছে। শুক্রবার (২২ জুলাই) দুই পক্ষ এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর গুরুত্বপূর্ণ এসব বন্দর বন্ধ হয়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দিয়েছে।

যুদ্ধ শুরুর পর এই দুই প্রতিবেশীর মধ্যে এটি প্রথম কোনো বড় চুক্তি হতে যাচ্ছে। চুক্তিতে মধ্যস্থতা করছে তুরস্ক ও জাতিসংঘ। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করবেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও ভাষণে এ চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিয়ে বলেছেন, কৃষ্ণ সাগরের বন্দরগুলো শিগগিরই খুলে দেওয়া যেতে পারে। তবে আসন্ন চুক্তির সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, আন্তোনিও গুতেরেস তুরস্কে যাচ্ছেন। শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এরদোগানের কার্যালয় থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন-রাশিয়ার সমঝোতা

তুরস্কের গণমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইস্তাম্বুলে এ ব্যাপারে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছিলেন তারা। কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে জাহাজ ছেড়ে যাওয়া এবং বন্দরে পৌঁছানোর জন্য যৌথ নিয়ন্ত্রিত এবং স্থানান্তর রুটের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে রাজি হয়েছিল দুই পক্ষ। জাহাজ চলাচলের জন্য ইস্তাম্বুলে একটি সমন্বয় কেন্দ্র তৈরি করা হবে বলেও প্রস্তাব রয়েছে। এ সমন্বয় কেন্দ্রে জাতিসংঘ, তুর্কি, ইউক্রেনীয় এবং রুশ প্রতিনিধিরা থাকবেন। মার্কিন পররাষ্ট্র দফতর দুই দেশের চুক্তিতে মধ্যস্থতার জন্য তুরস্কের ভূয়সী প্রশংসা করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর