বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

খাদ্য সংকটে ভুগবে বিশ্বের ১ চতুর্থাংশ মানুষ: সার্বিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২
  • ২০২ সময় দেখুন
খাদ্য সংকটে ভুগবে বিশ্বের ১ চতুর্থাংশ মানুষ: সার্বিয়া


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। খবর আরটি।

গতকাল শনিবার (২১ মে) সার্বিয়ার নোভি সাদ শহরে অনুষ্ঠিত ৮৯তম আন্তর্জাতিক কৃষি মেলায় এক বক্তৃতায় এই সতর্কবর্তা উচ্চারণ করেন ইউরোপী ইউনিয়নভুক্ত (ইইউ) দেশটির এই নেতা। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের ২১টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন।

এ বিষয়ে আলেকসান্ডার ভুসিক বলেন, ‘যদি পূর্ব ইউরোপের (ইউক্রেন) চলমান সংঘাতে কোনো পরিবর্তন না হয়, তাহলে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষের নুন্যতম পরিমাণে খাদ্যের প্রয়োজন হবে, যা নতুন সংকট তৈরি করবে।’

এর আগে, গত মে’র শুরুতে ভুসিক ভবিষ্যদ্বাণী করেছিলেন, আগামী শীতকালে বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশে খাদ্য সংকটে পড়বে। পরিস্থিতি গত ‘৭০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন’ হবে। তবে খাদ্য ঘাটতি থেকে রক্ষা পাবে সার্বিয়া।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর