সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন


ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে তার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সংশ্লিষ্ট চিকিৎসকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার সঙ্গে এন্ডোস্কপি করা হয়।

চিকিৎসকরা জানান, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ ও প্রস্তুতির পর এন্ডোস্কোপির মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলও।

মেডিকেল বোর্ডের একটি সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত দলের তত্ত্বাবধানে সম্পন্ন এ প্রক্রিয়া সফল হয়েছে। রক্তক্ষরণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় মেডিকেল ম্যানেজমেন্ট নেওয়ায় পরিস্থিতি স্থিতিশীল হয়।

বিকেলের এন্ডোস্কোপির পর সন্ধ্যায় আরও একটি ‘মাইনর অপারেশন’ও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের আরেকটি নির্ভরযোগ্য সূত্র। ওই সূত্রের দাবি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়, যা সফলভাবে সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনরা।

খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থা, পরবর্তী চিকিৎসা এবং উন্নত চিকিৎসার সম্ভাবনা নিয়ে শুক্রবার রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তাকে দ্রুত বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানা গেছে।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কয়েকদিন ধরে তার অবস্থার অবনতি হলে পুনরায় নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর