সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার চিকিৎসায় স্বার্থে হাসপাতালে ভিড় না করার আহ্বান বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
খালেদা জিয়ার চিকিৎসায় স্বার্থে হাসপাতালে ভিড় না করার আহ্বান বিএনপির


ঢাকা: এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালের ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ আহ্বান জানান।

ফেসবুকে দলের পক্ষকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালের পরিবেশ নিয়ন্ত্রিত রাখা অত্যন্ত জরুরি। তাই নেতাকর্মীসহ সকলের প্রতি অনুরোধ, হাসপাতালের ভেতরে অযথা ভিড় না করে তার চিকিৎসায় সহযোগিতা করুন।

এছাড়া বিএনপি মিডিয়া সেল দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানায়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তিনি নিবিড় চিকিৎসা সেবার আওতায় রয়েছেন বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর