সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ


কুমিল্লা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লায় দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি এবং কুমিল্লা–৬ আসনে মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী শুরু হয় কুমিল্লার কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে। শিশুদের কল্যাণে বিশেষ দোয়া শেষে তারা বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশজুড়ে শান্তি কামনা করে।

দিনের দ্বিতীয় পর্বে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। এখানে বক্তারা বেগম জিয়ার গণতান্ত্রিক ভূমিকা, ত্যাগ ও দেশের মানুষের প্রতি তার অনুগত দায়িত্ববোধের কথা স্মরণ করেন।

তারা বলেন, ‘দেশব্যাপী সাধারণ মানুষের ভালোবাসা ও প্রার্থনা আজ বিএনপিকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে। খালেদা জিয়ার আরোগ্যের জন্য জেলায়–উপজেলায় যে ধারাবাহিক দোয়া অনুষ্ঠিত হচ্ছে, তা জাতীয় ঐক্যেরই প্রতিফলন।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির বর্ষীয়ান নেতা এসএ বারী সেলিম, শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, শফিউল আলম রায়হান, ওমর ফারুক, সৈয়দ মেরাজ, আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, ফরিদ উদ্দিন শিবলু, খলিলুর রহমান বিপ্লব, একেএম শাহেদ পান্না, নাহিদ রানা, কাজী জোবায়ের আলম জিলানী, ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় নেতারা জানান, কুমিল্লা–৬ আসনে হাজী ইয়াছিনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় ধারাবাহিকভাবে দোয়া, খাবার বিতরণ ও কোরআন খতম অনুষ্ঠিত হচ্ছে। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর