সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলের তোড়া পাঠালেন চীনা রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলের তোড়া পাঠালেন চীনা রাষ্ট্রদূত


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা তার জন্য ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতির খবরে বিভিন্ন দেশ ও মহল থেকে শুভেচ্ছা ও দোয়ার বার্তা আসছে। এরই ধারাবাহিকতায় চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকেও খালেদা জিয়ার সুস্থতা কামনায় তোড়া ও পত্র পাঠানো হয়।

শায়রুল কবির আরও বলেন, এটি কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি মানবিক এক প্রকাশ। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে শুভেচ্ছা পাঠিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপির দলীয় সূত্র জানায়, তার শারীরিক সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকসহ অনেকেই দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর