সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় মাংস বিতরণ ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় মাংস বিতরণ ও দোয়া মাহফিল


বগুড়া: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় গরু সদকা, কোরআন খতম, দোয়া মাহফিল ও গরীর অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতমের পর দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মো. মনোয়ার হোসেন। দোয়া মাহফিল শেষে গরীব, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন পশারী হিরু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন, এসএম রফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর