শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৩১ সময় দেখুন
খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড্যাভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রদলের উপর হামলা করেছে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এ হামলার প্রতিবাদ জানাই। এ সরকারের ঘুম হারাম হয়েছে। বক্তারা আরও বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দিতে চান প্রস্তুত হন, এর বিচার এ দেশের জনগণই করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর