শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দুপুরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১২ সময় দেখুন
খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দুপুরে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে গ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিন নেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেছেন। এর আগে ১৯ জুলাই বিকেলে একই হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেন তিনি।

গত ১৩ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রেজিস্ট্রেশনের ছয় দিনের মাথায় সোমবার (১৯ জুলাই) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

প্রথম ডোজ নেওয়ার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ‘করোনার ভ্যাকসিন যেটা আজ অ্যাভেইলেবল সেটা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। শুধু উনিই নেননি, উনার সঙ্গে যারা কাজ করেন, সহায়তা করেন, তারাও নিয়েছেন। উনিসহ উনার বাসার মোট ছয় জন আজ ভ্যাকসিন নিয়েছেন।’

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া

 

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর