রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খুলনায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
খুলনায় যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার


খুলনা: রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর