রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫



খুলনা: গঠনের সাড়ে তিন বছর ও পূর্ণাঙ্গ হওয়ার তিন বছর পর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা জেলা বিএনপির জন্য আহ্বায়ক হিসেবে আমীর এজাজ খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু হোসেন ও সদস্যসচিব হিসেবে এস এম মনিরুল হাসানের নাম ঘোষণা করা হয়। প্রায় ছয় মাস পর ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন পায়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দেন। কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল।

সারাবাংলা/টিআর


আহ্বায়ক কমিটি
কমিটি বিলুপ্ত
খুলনা
খুলনা বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর