রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি: আমিনুল হক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি: আমিনুল হক


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আপনারা যারা আজ মাঠে অংশ নিচ্ছেন – আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরও মাঠে আনুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে পারি। ক্রিকেট হোক বা ফুটবল- এই ক্রীড়া চর্চাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ডিওএসএস এ- আয়োজিত “৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। আমি আশা করি, টুর্নামেন্টের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় খেলোয়াড়রা সুশৃঙ্খলভাবে প্রতিটি ম্যাচ সম্পন্ন করবেন এবং ফাইনালে আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্তি ঘটাবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে ছিল চোখেপরার মতো।

এর আগে দিনটিতে উত্তরার একটি ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর