বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Suresh Oberoi Recalls Joining BJP, Says Guru Warned Him Off Politics: ‘I’m Fine With Modi Ji, Amit Shah, Yogi…’ | Bollywood News Manav Suthar scripts history, equals 93-year-old record after stunning Sri Lanka Test show | Cricket News রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News

গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭০ সময় দেখুন
গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা


কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে কুষ্টিয়ায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮৫ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলাগুলো তদন্ত করা হচ্ছে।’

মামলা সূত্রে জানা যায়, এমপি মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে গণঅধিকার পরিষদের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন বাদী হয়ে করা মামলায় আমির হামজার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান জিহাদী, তানভীর ও আলী আহসান মুজাহিদসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ছয় রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom