রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতন্ত্রকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ মে, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
‘গণতন্ত্রকে রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্তগণমাধ্যম। গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীন নিশ্চিত করতে হবে।

রোববার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ আলোচনা সভা আয়োজন করে।

মঈন খান বলেন, ‘আজকে বাংলাদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কারণ, সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না, বাধা দেয় সরকার।’

তিনি বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু বিশ্বে এমনও আলোচনা হয়েছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়, প্রথম স্তম্ভ। মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়েও বেশি শক্তিশালী। কারণ, সরকার যত শক্তিশালী হোক না কেন মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি সরকার ভাঙতে পারে, নতুনভাবে গড়তেও পারে। এই সত্য আজকের সরকার যত দ্রুত উপলব্ধি করবে, ততই তাদের জন্য ভালো।’

মঈন খান বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আজকে আওয়ামী লীগ তাকে সৈনিক বলেন সম্বোধন করে। একজন সৈনিক যদি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগের কেন পারে না?’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নিজেদের স্বাধীনতা পক্ষের শক্তি বলে দাবি করে, সেই স্বাধীনতা যুদ্ধের মুলমন্ত্র ছিল গণতন্ত্র। দেশে যদি গণতন্ত্র না থাকে, একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে, ১৮ কোটি মানুষকে যদি আওয়ামী লীগের চিন্তা-ভাবনা অনুযায়ী একই লাইনে চলতে বাধ্য করা হয়, তাহলে আর স্বাধীনতা থাকে কী করে?’

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা খায়রুল বাশার, এ কে এম মহসিন,বাছির জামাল, এহতেশামুল হক শাওন, রফিক মুহাম্মদ, রাশেদুল হক, শহীদুল ইসলাম, দিদারুল আলম, শাহনাজ পলি, খন্দকারর আলমগীর হোসেন, সাঈদ খানসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর