শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম দরকার: সালেহ শিবলী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ সময় দেখুন
গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম দরকার: সালেহ শিবলী


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নবনিযুক্ত প্রেস সেক্রেটারি এএএম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্বশর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদমাধ্যম-গণমাধ্যম।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, ,দায়িত্ব পাওয়ার পর আমি প্রথম দিন কথাটা এভাবে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা গণতান্ত্রিক মানবিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন এই ধরণের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র সরকার সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্বশর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদমাধ্যম-গণমাধ্যম। আশা করি আমরা যদি দেশকে একটা কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই, জনগণের আশা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই। সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদমাধ্যম দরকার। আমরা সেজন্য কাজটা করবো। আমার যে দায়িত্বটা আছে সে দায়িত্বটা দলের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যেভাবে যোগাযোগটা রক্ষা করার দরকার আমি সে কাজটা সুন্দরভাবে করতে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom