রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আমরা বিজয়ী হব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ সময় দেখুন
‘গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আমরা বিজয়ী হব’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন। সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার সেল’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং তোমরা (দলের তরুণ নেতা-কর্মী) আশা হারাবে না। কখনও ভাববে না সবকিছু শেষ হয়ে গেছে। কোনো ভীরুতা, হতাশা যেন কাজ না করে। মনে রাখতে হবে, গণতন্ত্রের আন্দোলন ন্যায় সঙ্গত আন্দোলন। সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।’

তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়। পুরো বাংলাদশের মানুষ আজ নিপীড়নের শিকার। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকে, কখন কাকে কীভাবে তুলে নিয়ে যায়। জীবনের কোনো নিশ্চয়তা নেই। এটা একটা ভয়াবহ ব্যাপার। একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা উপস্থিত ছিলেন। মনে হয়েছিল হয়তো আর সময় পাওয়া যাবে না।এখন তিনি মোটামুটি ভালো আছেন।’

আমরা বিএনপি পরিবার সেলের আহবায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর