স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ১৪ দফার ভিত্তিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার (১৭ মে) রাজধানীর সেগুনবাগিচার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি হচ্ছে- আগামী ২৩ মে সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা। ২৮ মে সকাল ১০টা ৩০ মিনিটে মালিবাগ রেলগেট থেকে বাড্ডা পর্যন্ত পদযাত্র।
এ ছাড়া আগামী ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক।
সারাবাংলা/এএইচএইচ/ইআ