শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন সাহাবুদ্দীন: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২১৪ সময় দেখুন
গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন সাহাবুদ্দীন: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশে গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ সকালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিল, সেই সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন।’

‘আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ যত দিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে তত দিন তাকে স্মরণ করবে। তার ভূমিকা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসের অনন্য হয়ে থাকবে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্রের ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর