রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতির কারণেই মব কালচারের বিস্তৃতি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন



ঢাবি করেসপন্ডেন্ট

১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫



ঢাকা: ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতির কারণেই মব কালচারের বিস্তৃতি ঘটছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি ভুল পদক্ষেপ। এ পরিপ্রেক্ষিতে বিচারহীনতার সংস্কৃতির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি।

রাকিবুল হাসান রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধর করে একজনকে হত্যার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে।’

তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবেই হত্যার সুযোগ নেই। কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহীর কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্থ হচ্ছে। সেইসঙ্গে গতকালের দুটি ঘটনায় প্রমাণিত হয়েছে ছাত্ররাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়। গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই খুনি মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটির সংস্কার প্রয়োজন।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘কোনো কিছু উপড়ে ফেলা সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ছাত্র- জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকায় ছিল। আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম


ছাত্রদল সভাপতি
টপ নিউজ
বিস্তৃতি
মব কালচার
রাকিবুল ইসলাম রাকিব





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর