সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু


ঢাকা: বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথায় কথায় রাস্তায় নামার প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংবিধানের আলোকে গঠিত হয়েছে এবং তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোটের কোনো ধারা নেই। ভবিষ্যতে সংসদের মাধ্যমে তা সংযোজনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’

আমীর খসরু বলেন, ‘দাবি মানল না বলে কথায় কথায় রাস্তায় নামলে সংঘাতের ঝুঁকি বাড়বে। যদি বড় রাজনৈতিক দল পালটা কর্মসূচি দেয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপের মাধ্যমেই আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতিতে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা গড়ে উঠেছে— ঐক্যমতের বাইরে কিছু বলা যায় না। আমাদের ৩১ দফার অনেক প্রস্তাব এখনো ঐক্যমতের বাইরে, তাই বলে কি আমি রাস্তায় নামবো? না, আমি জনগণের কাছে যাব।’

চট্টগ্রামের সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ওই ঘটনায় একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাদের অন্তর্কোন্দল জড়িত। তবে কেউ নির্বাচনের সময়সূচি পেছানোর জন্য ঘটনাটি ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।’

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সময়ে কখনও শেয়ারবাজার ধসে পড়েনি। অর্থনীতি ছিল শক্ত অবস্থানে। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিই এবং জনগণকে ক্ষমতায়ন করি। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য।’

তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং উদ্যোক্তারা বাড়ি থেকেই ব্যবসার লাইসেন্স নিতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর