শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
গলাচিপায় জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ


 সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই অর্থ বছরে উপজেলায় পর্যায়ক্রমে ১০৬টি বকনা বাছুর সুফলভোগী জেলেদের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, গলাচিপা থানার ওসি তদন্ত মোকাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম প্রমুখ। এ ছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর