বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: ফিলিস্তিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৪০ সময় দেখুন
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: ফিলিস্তিন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। গাজায় বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন তিনি। খবর আলজাজিরা।

রামাল্লায় এক সংবাদ সম্মেলনে শাতায়েহ বলেন, ‘গাজায় আমাদের জনগণ গণহত্যার মধ্য দিয়ে যাচ্ছে। গাজা একটি বিপর্যয়পূর্ণ এলাকায় পরিণত হয়েছে।’

গাজা উপত্যকায় ছিটমহল ষষ্ঠ দিনের মতো বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরাইল গতকাল বৃহস্পতিবার জানায়, দেশটি গত ছয় দিনে গাজায় ৬ হাজার বোমা ফেলেছে, যার প্রতিটির ওজন ৪ হাজার টন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৬ হাজারের অধিক আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৪০০ জন।

ইসরাইল দ্বারা অবরুদ্ধ গাজায় ২৩ লাখ লোকের বাসস্থান। যার মধ্যে অর্ধেক শিশু। ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ফলে লাখ লাখ ফিলিস্তিনির তাদের বাড়ি ছেড়ে পালিয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর