বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অনেকে। ১০ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১০০ জনে। এছাড়া আহত হয়েছেন ৯২ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ আগস্ট) গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, মধ্যগাজা উপত্যকার দেইর আল-বালাহরে অবস্থিত একটি বাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ইতোমধ্যে ৪০ হাজার ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর