বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় সামরিক অভিযান চলবে ৩ মাস: ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪১ সময় দেখুন
গাজায় সামরিক অভিযান চলবে ৩ মাস: ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক বাহিনীর আসন্ন স্থল অভিযান তিন মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বর্তমানে গাজায় বিমান হামলা চালাচ্ছে দেশটি। খবর দ্য টাইমস অব ইসরাইল।

তেল আবিবের ইসরাইলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইয়োভ গ্যালান্ট একথা জানান। তিনি বলেন, গাজায় ইসরাইলের আসন্ন স্থল আক্রমণ তিন মাস স্থায়ী হতে পারে। তবে ইসরাইল যদি হামাসকে নির্মূল করতে সফল হয় তবেই তা শেষ হবে।

প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘এটি গাজায় শেষ (স্থল) সামরিক অভিযান হওয়া দরকার। কারণ, এর পরে হামাস থাকবে না। এটি এক মাস, দুই মাস, তিন মাস লাগবে, কিন্তু শেষ পর্যন্ত হামাস আর থাকবে না।’

তিনি আরও বলেন, ‘শত্রু (হামাস) সাঁজোয়া এবং পদাতিক বাহিনীর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে বিমান বাহিনীর বোমার মুখোমুখি হবে।’

ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমি চিন্তা করছি, আপনারা কীভাবে একটি মারাত্বক, সম্পূর্ণ নির্ভুল এবং খুব উত্তম উপায়ে এটি করবেন, যেমনটি এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮০০ অধিক রয়েছে শিশু। এছাড়া আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ ফিলিস্তিনি।

এদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০৫ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫ হাজার ৪৩১ জন। এছাড়া ২১২ জনকে জিম্মি করে গাজায় নেওয়া হয়।

এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) ইসরাইলে অকস্মিক রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস। যার জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর