বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় ৬০ শতাংশ ভবন ধ্বংস করেছে ইসরাইল: বিবিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
গাজায় ৬০ শতাংশ ভবন ধ্বংস করেছে ইসরাইল: বিবিসি


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের চলমান হামলায় গাজায় অর্ধেকের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। চার মাসের অধিক সময় ধরে চলা এই হামলায় ১ লাখ ৭৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যা মোট ভবনের ৫০-৬০ শতাংশ। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার জবাবে গাজায় এই হামলা শুরু করে ইসরাইল। খবর বিবিসি।

বিবিসি’র ওই বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগে ও পরের চিত্রগুলো দেখায় যে, কীভাবে গত ডিসেম্বরের শুরুতে দক্ষিণ এবং মধ্য গাজার বোমাবর্ষণ তীব্র হয়েছে। একইসঙ্গে খান ইউনুস শহরে ইসরাইলের সামরিক পদক্ষেপের বেশিরভাগ ক্ষয়ক্ষতির চিহ্ন বহন করে।

স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিবিসি ধ্বংসের প্রকৃত পরিমাণ দেখতে পায়। বিশ্লেষণে দেখা গেছে, পুরো গাজা উপত্যকায় ১ লাখ ৪৪ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যা গাজার মোট ভবনের ৫০-৬০ শতাংশ।

হামাসের সঙ্গে যুদ্ধের শুরু থেকেই গাজাবাসীকে নিরাপত্তার জন্য বারবার দক্ষিণে সরে যেতে বলেছে ইসরাইল।

গাজা জুড়ে আবাসিক এলাকাগুলো ধ্বংস হয়ে গেছে, পূর্বে ব্যস্ত শপিংমল ও রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করা হয়েছে এবং কৃষি জমি নষ্ট করা হয়েছে। গাজার দক্ষিণ সীমান্তে তাঁবুর শহর গড়ে উঠেছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

জাতিসংঘের মতে, গাজায় প্রায় ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি। গাজার দক্ষিণ প্রান্তের প্রায় অর্ধেক এলাকায় তারা ঠাসাঠাসি করে অবস্থান করছেন।

বিবিসি’র যাচাই করা এই প্রতিবেদনে আরও বলা হয়, কৃষি জমির ধ্বংসের চিহ্ন একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করে।

গাজায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে জানতে চাইলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হামাস যোদ্ধা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো’কে হামলার লক্ষ্যবস্তু করছে।

নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির কোরি শের এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির জ্যামন ভ্যান ডেন হোয়েক যৌথভাবে এই বিশ্লেষণ করেছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ভবনগুলোর উচ্চতা বা কাঠামোতে আকস্মিক পরিবর্তনের চিত্র প্রকাশ করে। যেগুলো মূলত ক্ষয়ক্ষতির চিহ্ন নির্দেশ করে।

গাজায় ইসরাইলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ হাজার ৭৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া ৬৫ হাজার ৬৩৬ জন আহত হয়েছেন। এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর