বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরাইলের হামলা, নিহত ২০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরাইলের হামলা, নিহত ২০০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়ে ইসরাইল। ২৪ ঘণ্টার কম সময়ে করা দ্বিতীয় হামলায় অন্তত ২০০ জন নিহত এবং ১০০ জন ফিলিস্তিন নিখোঁজ রয়েছেন। এদিকে ২৭ দিন ধরে চলা এই যুদ্ধে ৮ হাজার ৮৫০ ফিলিস্তিনি ও ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরা।

গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এই দুই ইসরাইলি হামলায় হতাহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ১৯৫ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ১২০ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত ৭৭৭ জন আহত হয়েছেন।

এদিকে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) ও গতকাল বুধবার (১ নভেম্বর) গাজার জাবালিয়ায় ইসরাইলি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্যদিকে ‘অসমানুপাতিক হামলা যুদ্ধাপরাধ’ হতে পারে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনা।

তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানান, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে ২৭ দিন ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৮৫০ জন নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর