বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার সংঘাত আঞ্চলিক রূপ নিতে পারে: ল্যাভরভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
গাজার সংঘাত আঞ্চলিক রূপ নিতে পারে: ল্যাভরভ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক রূপ নেওয়া ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর আলজাজিরা।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স’র বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজার সংঘাত আঞ্চলিক হয়ে যাওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে।

গাজা সংঘাতের জন্য ইরানকে দায়ী করার প্রচেষ্টা উস্কানিমূলক ছিল বলেও উল্লেখ করেন এই রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে গাজা উপত্যকার জনগণের জন্য ২৭ টন মানবিক সহায়তা সরবরাহ করবে বলে জানিয়েছে রাশিয়া। এর মধ্যে বেশিরভাগই খাদ্য দ্রব্য।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, পণ্য বহনকারী একটি বিমান মিশরের এল আরিশ শহরের দিকে যাচ্ছে। এটি মিশর-গাজা রাফাহ ক্রসিং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর সিনাইয়ে অবস্থিত।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজার সঙ্গে সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার এই পদক্ষেপ নিল রাশিয়া। এ সময় মানবিক সহায়তা সরবরাহকারী ২০টি ট্রাককে সীমন্ত অতিক্রম করার অনুমতি দেয় মিশর।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর