বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজা যুদ্ধবিরতির নতুন শর্তাবলী প্রত্যাখ্যান হামাসে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৫ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার নতুন শর্তাবলী প্রত্যাখ্যান করেছে। কাতারে ইসারাইলের সঙ্গে দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নতুন এ প্রস্তাব উত্থাপন করলে শুক্রবার হামাস তা প্রত্যাখ্যান করে।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার প্রেক্ষিতে তা বন্ধে আন্তর্জাতিক চাপ তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় আমরা এখন যুদ্ধবিরতির অনেক কাছাকাছি।

গত মে মাসে বাইডেন যুদ্ধবিরতির যে রূপরেখা তুলে ধরেছিলেন তা মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা চূড়ান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিগত কয়েক মাসের আলোচনাতেও যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বিস্তারিত কিছু তুলে ধরা সম্ভব হয়নি।

এদিকে যুদ্ধবিরতিতে হামাসকে যেসব শর্ত অন্তর্ভূক্ত করতে চাপ দেওয়া হচ্ছে তা হলো মিসর সীমান্ত বরাবর গাজায় ইসরাইলি সৈন্যের উপস্থিতি, ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার বিষয়ে তেলআবিবের ভেটো দেওয়ার অধিকার এবং কিছু বন্দীকে গাজায় ফেরত না পাঠিয়ে বরং অন্যত্র নির্বাসন দেওয়া। কিন্তু হামাস খুব দ্রুতই এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

যদিও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর শুরু করা এ হামলায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর