মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রোল পাম্পে ! পাগল প্রেমিকের কীর্তি দেখে মুচকি হাসছেন নেটিজেনরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর।

গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram)গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram)
গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রল পাম্পে ! (Photo: Instagram)

গাজিয়াবাদ: পাওলো কোয়েলহো তাঁর দ্য অ্যালকেমিস্ট বইতে একটা কথা লিখেছিলেন। সেটা এতটাই বিখ্যাত হয়ে যায় যে ওম শান্তি ওম ছবির এক সংলাপেও তা রাখা হয়েছিল। ব্যাপারটা আর কিছুই নয়। লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, তারই এক দার্শনিক ব্যাখ্যা। পাওলো কোয়েলহো লিখেছিলেন, কেউ যদি কোনও কিছু তীব্রভাবে চান, তবে সারা পৃথিবী তাঁকে তা পাইয়ে দেওয়ার প্রচেষ্টায় মেতে ওঠে। গাজিয়াবাদের যে যুবকের কীর্তি এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে, তাঁকে অবশ্য সারা পৃথিবীর সাহায্য নিতে হয়নি। তাঁর নিজের শহরের কিছু পরিচিতর সাহায্যই এক্ষেত্রে যথেষ্ট ছিল।

আরও পড়ুন– কলেজে ফেয়ারওয়েল স্পিচ দিতে দিতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন! মৃত্যু ২০ বছরের তরুণীর

বিষয় বিশুদ্ধ প্রেমের। জানা গিয়েছে যে গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর। এবার যুবকের কাছে প্রেমাস্পদের দেখা পাওয়ার উপায় একটাই- পেট্রোল পাম্পে যাওয়া। তিনি তা-ই অতএব শুরু করলেন!

তবে, নিজের গাড়ির জন্য আর কত জ্বালানি লাগে! রোজ রোজ তা লাগার কথাও নয়। তাই ওই যুবক রোজ একটা করে নতুন গাড়ি নিয়ে ওই পেট্রল পাম্পে আসতে শুরু করে দেন। কোনও দিন তাঁর সঙ্গে থাকত দু-চাকা, কোনও দিন আবার চার-চাকা গাড়ি নিয়ে হাজির হয়ে যেতেন তিনি। তবে তাঁর ভদ্রতাবোধ অত্যন্ত নিখুঁত, কোনও ভাবেই যুবতীকে বিরক্ত করতেন না তিনি, অত্যন্ত সজাগ থাকতেন সে বিষয়ে। স্রেফ তেল ভরে নিয়ে চলে যেতেন। সঙ্গে এক বন্ধুও থাকতেন অবশ্য। আর হ্যাঁ, যাঁকে ভালবেসেছেন, তিনি ছাড়া পেট্রোল পাম্পের আরও কাছ থেকে গাড়ি ভর্তি করতেন না।

আরও পড়ুন– চিকিৎসার বিল এল ৮২ লক্ষ টাকারও বেশি ! কানাডায় ছেলে-মেয়ের কাছে গিয়ে আর্থিক সঙ্কটে ভারতীয় বৃদ্ধা

যুবকের এই কীর্তির এক ঝলক এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরই কোনও বন্ধু সম্ভবত সেই ভিডিও তুলেছেন। তাতে নানা পোশাকে, নানা ঋতুতে দেখা যাচ্ছে তাঁদের। বোঝাই যাচ্ছে, বিষয়টা এক-দুদিনের নয়, তবে ঠিক কত দিন এই প্রেমিকার মন জয়ের প্রচেষ্টা চলেছে, তা বলা হয়নি। যাই হোক, এখন সেই সবের টুকরো টুকরো ঝলক দেখে মুচকি হাসছেন নেটিজেনরা। পেট্রোল পাম্পে কর্মরতা ওই যুবতীকেও ভিডিওয় হাসতে দেখা গিয়েছে। আর তা দেখা মাত্রই মন্তব্য করতে শুরু করে দিয়েছে নেটিজেনরা- তাঁরও এই সম্পর্কে সায় আছে, তিনি আগাগোড়াই বিষয়টাকে প্রশ্রয় দিয়ে এসেছেন!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

গাজিয়াবাদের প্রায় সব গাড়িই হাজির করেছেন পেট্রোল পাম্পে ! পাগল প্রেমিকের কীর্তি দেখে মুচকি হাসছেন নেটিজেনরা

Next Article

Viral Video: কলেজে ফেয়ারওয়েল স্পিচ দিতে দিতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন! মৃত্যু ২০ বছরের তরুণীর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর