শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

‘গার্ড অব অনার প্রদানে নারী ইউএনওর বিকল্প চেয়ে সুপারিশ লজ্জাজনক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
‘গার্ড অব অনার প্রদানে নারী ইউএনওর বিকল্প চেয়ে সুপারিশ লজ্জাজনক’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিকল্প খুঁজতে সরকারের কাছে সংসদীয় কমিটির সুপারিশের বিষয়টি সরকারের অবস্থান নয় বলে মনে করেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। এ ধরনের সুপারিশকে লজ্জাজনক বলেও আখ্যায়িত করেছেন তিনি।

রশেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছে, আড়াই লাখ মা-বোন তাদের সম্ভ্রম দিয়েছে এবং এই লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তাদের জন্ম দিয়েছেন মা। আমার মা যখন কোনো উপজেলায় ইউএনও হন, তাকে যখন সরকার ওই কর্তৃত্বের জায়গাটা দেয়, অভিভাবকত্বের জায়গা দেয়, তখন তিনি আপনাকে গার্ড অব অনার দেবে, তিনি আপনাকে সম্মান জানাবেন সেটার ব্যতয় ঘটানোর জন্য কোনো বক্তব্য দেওয়া একটি লজ্জাজনক ব্যাপার।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান বলেন, আমি বিশ্বাস করি এটি সরকারের বক্তব্য নয়। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কখনই সংসদীয় কমিটির এ ধরনের  বক্তব্যের সঙ্গে একমত হবেন বলে আমি মনে করি না।

গত রোববার (১৩ জুন) সংসদীয় কমিটির বৈঠকে ‘গার্ড অব অনার’ প্রদানের ক্ষেত্রে নারী ইউএনওদের বিকল্প খুঁজতে সরকারের কাছে সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং নারী ইউএনওর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

উল্লেখ্য, সরকারের নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসন। ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়ে থাকেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর