শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

গুচ্ছে আবেদনের যোগ্যতা থাকলেই ইবিতে ভর্তি নেওয়ার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গুচ্ছে আবেদনের যোগ্যতা থাকলেই ইবিতে ভর্তি নেওয়ার দাবি


রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি ::

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটা ‘পৌষ্য কোটা’ ঘিরে বিভিন্ন দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটি। গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করে আসছিল। গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা চালু হওয়ার পরেও ভর্তি পরীক্ষায় আবেদন করার ন্যুনতম যোগ্যতার শর্তে ২০২০-২১ শিক্ষবর্ষে পৌষ্যদেরকে ভর্তি করা হয়েছে অথচ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষবর্ষে পোষ্য কোটায় ভর্তির কোন বিশেষ সুযোগই রাখা হয়নি।

এই দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই ৩ ঘন্ট ও ৩১ জুলাই ৪ ঘন্টা কর্মবিরতির ঘোষণা দেন। এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে নতুন করে কঠোর কর্মসূচী প্রদানের ঘোষণা দেওয়া হয়।

গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোন শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে ন্যুনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে৷ তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলম বলেন, ‘গুচ্ছ একটি অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে৷ তারা কোটাধারীদের জন্য কোন বিশেষ সুবিধা রাখেনি। আমাদের সন্তানদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যুনতম যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তি নিতে হবে। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

এদিকে, পোষ্যদের যোগ্যতা শিথিল করে ভর্তি কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি। গত ১৮ জুলাই শিক্ষক সমিতির ৮ম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এটা আমাদের এখতিয়ার ভুক্ত না। তাই আমরা গুচ্ছের কেন্দ্রীয় কমিটির কাছে এ বিষয়ে চিঠি পাঠাবো।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর